Thursday, April 20, 2017

HUMAN / মানুষ (001)

PART - 01
                                   


আমরা মানুষ। আর মানুষ বলতে আমি যা বুঝি; যে প্রাণীর দু’টি হাত, পা, কান, চোখ, ঠোঁট এবং একটি করে নাক, মাথা এবং ইত্যাদি অঙ্গপ্রত্যঙ্গ যুক্ত একটি প্রাণী’ই যে, শুধু তাই নয়। মানুষ এমন একটি প্রাণী যার মন আছে, অনুভূতি আছে, বুদ্ধি ও জ্ঞান সম্পন্ন একটি বিবেক আছে।।

মানুষ?? মানুষ তো মানুষের জন্যেই।

দু’টি মানুষের কারণে অন্য আরেকটি মানুষের সৃষ্টি হয় এবং আগমন ঘটে; তেমনি মানুষ নিজেই অন্য আরেকটি মানুষের জন্যেই বেঁচে থাকারও কারণ। আর, এইখান থেকেই বোঝা যায় যে, আমরা সব মানুষই একে অন্যের পরিপূরক।

ইংরেজীতে বোঝাতে – “ We all people are related in one chain. Now, the chain isn’t belongs to one unit. It divided into a lot part.

একটি মানুষ কোন কিছু না জেনেই এই পৃথিবীতে এই আসে। একটি মানুষ ছোট থেকে বড় হয় তার আশেপাশের জগত থেকে শিক্ষা লাভ করতে করতে। এখানে শিক্ষা বলতে আমি নৈতিক শিক্ষাকেই প্রাধান্য দিচ্ছি, কোন প্রাতিষ্ঠানিক শিক্ষাকে নয়। প্রাতিষ্ঠানিক শিক্ষাকে আমরা শুধুমাত্র ব্যবহার করতে পারি, আমাদেরই গড়া কাজকর্মে লিপ্ত হয়ে থাকতে।

কোন মানুষই খারাপ নয়, প্রতিটি মানুষই ভালো; কিন্তু, আমাদের পারিবারিক ও সামাজিক দ্বায়বোধে পড়ে – কেউ ভালো, কেউ খারাপ, আবার কেউ কেউ ভালমন্দ কিছুই না বোঝার অভিনয় করে যাচ্ছি। কিন্তু কেন?? কারণ, আমাদের সবারই ইচ্ছা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হবার ও সমাজে টিকে থাকার। কিন্তু, মধ্যেখানে থেকে থেকে আমরা ভুলেই গিয়েছি,
আসলে প্রকৃত রূপে আমরা পৃথিবীতে এসেছিলাম – এই পৃথিবীর বুকে টিকে থাকবার জন্য।

                                                                            


No comments:

Post a Comment